দেশবিদেশ

সীমান্ত টপকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ জওয়ান এবং স্থানীয়রা

সীমান্ত টপকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ জওয়ান এবং স্থানীয়রা ৷ এদিন সকালে মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুকদেবপুরে এই ঘটনায় তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ৷ বাংলাদেশিরা ভারতীয় নাগরিক ও বিএসএফ জওয়ানদের উপর হামলা চালায় ৷ পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় বিএসএফ ৷
বিএসএফ জওয়ান ও স্থানীয়দের তাড়ায় বাংলাদেশিরা সীমান্ত থেকে পালিয়ে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল বিএসএফ বাহিনীর সঙ্গে উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকরাও ৷ ঘটনার সূত্রপাত, সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের ওপারে ভারতীয় জমিতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছিল বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে আগে থাকতেই এলাকা উত্তপ্ত ছিল ৷ এদিন সকালে তাঁদের জমিতে ফসল নষ্ট করার বিষয়টি দেখাতে বিএসএফ জওয়ানদের কাঁটাতারের ওপারের জমিতে নিয়ে যান সুকদেবপুরের কৃষকরা৷ সেই সময় তাঁদের উপর হামলা চালায় বাংলাদেশিরা ৷ ইট-পাথরের সঙ্গে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.