অফবিটদেশ

কেউ জানে না , কিন্তু রাহুল গান্ধী জানেন ! নেতাজির মৃত্যু কবে হয়েছিল , বলে দিলেন তিনি !

আজ ২৩ জানুয়ারি , দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন । সারা দেশ জুড়েই পালিত হচ্ছে নেতাজির জন্মদিবস । রাজ্য এবং দেশের বিভিন্ন নেতা নেত্রীরাও শ্রদ্ধা জ্ঞাপন করছেন নেতাজির উদ্দেশ্যে । প্রতিবছরই সাড়ম্বরের সাথে পালিত হয় নেতাজির জন্মদিবস , কিন্তু তাঁর মৃত্যু কবে হয়েছিল ! তাঁর মৃত্যুদিন কবে , তা কেউ জানে না । তাঁর মৃত্যু দিন নিয়ে রয়েছে নানান মত , নানান বিতর্ক । কিন্তু কোনোদিনই কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছানো যায়নি । তবে এবার নেতাজির মৃত্যু কবে হয়েছিল , তা বলে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী !

বৃহস্পতিবার নিজের সমাজ মাধ্যমের পাতায় , নেতাজির জন্মদিন উপলক্ষে একটি ছবি পোস্ট করেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী । যেখানে নেতাজির জন্মদিনের পাশেই লেখা রয়েছে তাঁর মৃত্যুদিনও । দেশনায়কের মৃত্যুদিন হিসেবে উল্লেখ করা হয়েছে ১৮ আগস্ট , ১৯৪৫ তারিখ টিকে । রাহুল গান্ধীর বোন তথা সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও একই ছবি পোস্ট করেছেন । তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক । প্রশ্ন , রাহুল গান্ধী কিভাবে জানলেন , নেতাজির মৃত্যু কবে হয়েছিল !

হুগলি জেলার ফরওয়ার্ড ব্লক চেয়ারম্যান সুনীল সাহা এই বিষয়ে বলেছেন , “নেতাজির মৃত্যু নিয়ে তিনটি কমিশন হয়েছে। কেউ স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। সর্বশেষ মুখার্জি কমিশন স্পষ্ট করে দিয়েছে যে ওই দিন কোনও বিমান দুর্ঘটনা হয়নি। তাইহুকু সরকারও জানিয়ে দিয়েছে বিমান দুর্ঘটনা ঘটেনি। তা সত্ত্বেও জাপান থেকে চিতাভস্ম নিয়ে আসার কথা বলা হয়েছে বারবার।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.