দীর্ঘদিন ধরে বিসিসিআই সচিব পদের দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ। এশিয়ার ক্রিকেট সংস্থারও প্রেসিডেন্ট তিনি। সূত্রের খবর, এবার ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থার সচিবের পদ ছাড়তে পারেন তিনি। লক্ষ্যমাত্রা বড় তাঁর। কারণ, বিসিসিআই ছাড়লে এবার আইসিসি চেয়ারম্যান পদের জন্য লড়তে পারেন শাহ।
উল্লেখ্য,ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির সভাপতি পদে জয় শাহ দাবি তুলতে পারেন। বর্তমানে এই বিষয়ে শুধু খবরই এসেছে তিনি আইসিসি পদের জন্য দাবি জানাতে পারেন।
রিপোর্ট অনুযায়ী, যদি শাহ এই পদের জন্য দাঁড়ান, তবে তাঁর জয়ী হওয়ার সম্ভাবনা বিপুল। জয় শাহের সমর্থনের জেরেই বার্কলে আইসিসি-র চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন। এহেন পরিস্থিতিতে, শাহ যদি উক্ত পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে গ্রেগ বার্কলে তাঁর দাবি দাখিল করবেন না। যার জেয়ে জয় শাহ এই পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতেই পারেন।







