বিনোদন

‘এই রাত তোমার আমার’ সিনেমার প্রিমিয়ারে তারকাদের চাঁদের হাট

বহুদিন পর পর্দায় জুটি বাঁধলো অঞ্জন দত্ত ও অপর্ণা সেন। এমনকি এই সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যায়কে অভিনেতার ভূমিকায় নয় দেখা গেল পরিচালকের ভূমিকায়। এই ছবির প্রিমিয়ারে দেখা গেল টলিউডের এক ঝাঁক অভিনেতা অভিনেত্রীদের।

এই ছবির গল্প গড়ে উঠেছে বিয়ের ৫০ বছর পেরিয়ে আসার পর এক দম্পতির মধ্যে থেকে যাওয়া অনেক না বলা কথা, অভিমান, অভিযোগ, অনুভূতি। তাই পরিচালক ক্যামেরাবন্দি করেছে সেই একটি রাতের ভালোবসা। এবার এক স্বর্ণালী সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় প্রেক্ষাগৃহে আয়োজন করা হয় এই ছবির প্রিমিয়ার। যেখানে উপস্থিত ছিল এই ছবির অভিনেতা অভিনেত্রীরা ছাড়া একাধিক জনপ্রিয় তারকারা। ৩১ শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘এই রাত তোমার আমার’। তার আগে এই জমজমাট প্রিমিয়ারে ব্যাপক আশাবাদী প্রযোজক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

এই প্রিমিয়ারে অঞ্জন দত্ত, অপর্ণা সেন, পরমব্রত চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন দেব, সৌরশেনী মৈত্র, পর্নো মিত্র, রিধিমা, ইশা সাহা সহ একাধিক তারকা। পাশাপাশি এই ছবির প্রিমিয়ামে মায়ের পাশে দাঁড়াতে দেখা যায় নায়িকার কন্যা কঙ্কনা সেন শর্মাকে। পরিচালকের পাশাপাশি এই সিনেমা মানুষের ভালো লাগতে বলে জানিয়েছেন অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী।

এ প্রসঙ্গে প্রযোজক তথা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন “আজকে তো প্রিমিয়ার ছিল, শুক্রবার মুক্তি পাবে। তারপর বুঝব মানুষজনের কেমন লাগছে। যাঁরা দেখলেন এই ছবি, তাঁদের মধ্যে অনেকেই আমাকে যখন শুভেচ্ছা জানাতে এলেন, তখন তাঁদের চোখে জল দেখেছি। তাঁদের কেউ কেউ এও বললেন, বাবা-মায়ের সঙ্গে আরও একটু সময় কাটানো উচিত আমাদের। এই যে উপলব্ধিটা আসলে, এই ছবি আবেগপ্রবণ করার মতো। আমরাও চেয়েছি দর্শক আবেগপ্রবণ হোক। তাই সেই দিক থেকে দেখলে আমি এই ছবি নিয়ে আশাবাদী”।

এ ছবির প্রিমিয়ারে রসিকতা করার পর অভিনেতা তথা প্রযোজক দেব জানিয়েছেন, ” এই ছবির অভিনেতাদের নিয়ে আলাদা করে আর কিছুই বলার নেই। অসম্ভব শক্তিশালী স্টারকাস্ট। আমি কিন্তু বসে ছবিটা দেখলাম। আমার বিশ্বাস, দর্শকের ভাল লাগবে। অন্যরকমের ছবি, মন ভাল করা ছবি। এরকম ছবাকে সুযোগ দেওয়া উচিত”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.