দেশ

রাজস্থানের কর্ণি সেনা প্রধান খুন! বিক্ষোভ-অগ্নিসংযোগ কর্মী সমর্থকদের

কর্নি সেনার প্রধান খুনে উত্তাল পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে রাজস্থানে। গতকাল ধর্মঘট ডাকার পর বুধবার সকাল থেকে উত্তাল পরিস্থিতি। কর্নি সেনার কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হওয়ায় উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্যে।

ইতিমধ্যেই ৩ রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ,রাজস্থান ও ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই গেরুয়া ঝড়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় জয়ে বঙ্গ বিজেপিতে আনন্দের জোয়ার বীরভূম জেলাতেও। গতকাল সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ঢাক ঢোল বাদ্য সহকারে গেরুয়া আবির খেলা হয়। কংগ্রেস সরকারের পতন হয়েছে। বিজেপির জয়ের পরেই রাজস্থানে কর্ণি সেনা প্রধানকে নৃশংসভাবে খুন করার ঘটনায় উত্তাল হয়ে উঠেেছ গোটা রাজ্য।

গতকাল কর্ণি সেনা প্রধান সুখদেব সিং গোগামাডিকে জয়পুরে তাঁর বাড়িতেই গুলি করে হত্যা করে আততায়ীরা।

সূত্রের খবর, রাষ্ট্রীয় রাজপুত কর্নি সেনা প্রধানকে তাঁর বাড়িতে ঢুকে তিন আততায়ী গুলি করে হত্যা করে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছেন গোল্ডি ব্রার এবং লরেন্স বিষ্ণোই নামে গ্যাংস্টারের দল। তারা ফেসবুক পোস্টে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

অন্যদিকে এই ঘটনায় কর্নিসেনা প্রধানের দুই সহযোগী আহত হলে তাদের আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করেছে। বিজেপি ক্ষমতায় আসার পরেই এই হত্যাকাণ্ড নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.