দেশ

পড়ুয়াদের গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা দেরাদুনে, প্রাণ হারিয়েছে ৫ জন

ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখণ্ডে। ঘড়ির কাটাই ঠিক সকাল ৭ টায় গাড়ি উল্টে গিয়ে খাদে পরে যায়। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় ৫ কলেজ পড়ুয়া। পাশাপাশি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ১ যুবতী। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে মুসৌরি দেরাদুন মার্গের ঝাড়িপানি রোডের পানিওয়ালা ব্যান্ডে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অনেক জায়গায় বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা হয়েছে। তাই কলেজের পড়ুয়াদের মধ্যে হিরিক দেখা গিয়েছে ঘুরতে যাওয়ার। এবার আইএমএস কলেজের ছাত্র-ছাত্রীরা পরিকল্পনা করে মুসৌরিতে ঘুরতে যায়। সেই গাড়িতে ছিল ৪ জন যুবক ও ২ জন যুবতী। আচমকাই সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয় এক যুবতি। বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই ছাত্রী। প্রাথমিকভাবে উদ্ধারকাজে হাত লাগিয়েছিল স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত করে জানার চেষ্টা করছে কিভাবে ঘটলো এই দুর্ঘটনা। পাশাপাশি খতিয়ে দেখছে এই দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.