কলকাতা

ব্রেকিং: বিধ্বংসী আগুন নারকেলডাঙ্গা বস্তিতে

শনিবার রাতে নারকেলডাঙ্গা বস্তিতে বিধ্বংসী আগুন। একাধিক দাহ্য বস্তু থাকার কারণেই দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৬টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে হাত লাগিয়েছে স্থানীয়রা। ভষ্মীভূত হয়েছে ৩০ টির ও বেশি ঝুপড়ি ঘর।

শনিবার রাত দশটা নাগাদ আগুন লাগে নারকেলডাঙ্গা বস্তিতে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় এবং প্রচুর পরিমাণ দাজ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দমকলের ১৬টি ইঞ্জিন আসলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

স্থানীয় সূত্রে খবর, আগুন লাগার সঙ্গে সঙ্গেই তারা কোনমতে প্রাণ হাতে নিয়ে বেরিয়ে আসে। উদ্ধার করতে পারেনি তাদের বেশিরভাগ জিনিসই। আগুন দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। তাদের দাবি ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ার কারণেই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে।

দমকল তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আগুনের উৎস স্থলে পৌঁছানো সম্ভব হয়েছে আগের তুলনায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে কিভাবে আগুন লাগল সেটা জানা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগে থাকতে পারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন উপস্থিত হয়েছে। কোনো হতাহতের খবর মেলেনি। সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে কতটা সময় লাগবে টা নিশ্চিত করতে পারেনি তবে আগুন নিয়ন্ত্রণে, এমনটাই করছে দমকল আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.