খেলাধুলা

রিঙ্কুর স্বপ্নের ইনিংসে মুগ্ধ পর্নস্টার! রিঙ্কুর টানেই এই কাজ করতে চান পর্ন তারকা

 

রিঙ্কু সিংয়ের (Rinku Singh) অনবদ্য ইনিংসে মজে গোটা ক্রিকেট দুনিয়া। কলকাতা নাইট রাইডার্সের এই ব্যাটারের পাঁচ বলে পাঁচ ছক্কা মারার সুখ্যাতি আন্তর্জাতিক মহলেও পৌঁছে গিয়েছে। তবে এবার রিঙ্কুর দুরন্ত ইনিংসে মুগ্ধ হলেন পর্নস্টার কেন্দ্রা লাস্ট (Kendra Lust)। তিনি নিজে ছবি পোস্ট করে রিঙ্কুকে অভিনন্দন জানালেন।

 

কেন্দ্রা সোশ্যাল মিডিয়ার পেজে রিঙ্কুর সঙ্গে নিজের ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, “রিঙ্কু- দ্য কিং”। রিঙ্কুর টানেই পর্ন তারকা আইপিএলের আসরে আসতে চান। তাই তো এক নেটিজেন যখন আমন্ত্রণ জানালেন কেন্দ্রা খুশি হলে লিখলেন, “দারুণ মজা হবে”।

 

উল্লেখ্য, উত্তরপ্রদেশের আলিগড়ে বাঁ-হাতি ব্যাটার রিঙ্কুর জন্ম। অফ ব্রেক বলও তিনি করতে পারেন। কিন্তু ছোটবেলায় খেলার সরঞ্জাম পাওয়া তো দূর, দু’বেলা ভাতও রিঙ্কুর ঠিকমতো জুটত না। যে পরিবার থেকে তিনি উঠে এসেছেন, সেখানে তাঁকে রীতিমতো যুদ্ধ করে ক্রিকেটটা খেলতে হয়েছে। রিঙ্কু কৃষক পরিবারের ছেলে। বাবা খানচাঁদ সিং গ্যাসের সিলিন্ডার বিলি করতেন।

 

জানা যায়, ছোট ছোট দু’টি ঘরে চার ভাই-বোন ও মা-বাবাকে নিয়ে রিঙ্কুর সংসার ছিল। পরিবারের আর্থিক অনটন দূর করতে রিঙ্কুর দাদা ভাইকে ঝাড়ুদারের কাজে ঢুকিয়ে দিয়েছিলেন। কিন্তু এতেও তাঁর ২২ গজে খেলার স্বপ্নকে ধামাচাপা দেওয়া যায়নি। কেক কেটে, শ্যাম্পেনের বোতল খুলেই হয়েছে রিঙ্কুর স্বপ্নের ইনিংসের সেলিব্রেশন। তার অবিশ্বাস্য ইনিংসে মুগ্ধ শাহরুখ, সুহানা, আরিয়ান খানও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.