বর্ষবরণের রাতে পুরোনো শত্রুতার জেরে দম্পতি কে বেধড়ক মারধর। গুরুতর আহত দম্পতি। জানাজায় শান্তিপুর থানার স্টেডিয়াম পাড়ার বাসিন্দা রবি দেবনাথ হোটেলে রান্নার কাজ করন। আজ কাজ শেষে বাড়ী আসার সময় তাকে এলাকাতেই রাস্তা আটকে মারধর করে শান্তিপুর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা পেশায় প্রোমোটার রণ এবং স্টেডিয়াম পাড়ার বাসিন্দা গোবিন্দ বিশ্বাস দলবল নিয়ে ধারল অস্ত্র এবং লাঠি দিয়ে রবি দেবনাথ কে বেধড়ক মারধর করে। এরপর তার বাড়িতে চড়াও হয় ওই দুষ্কৃতীরা। সেখানে রবি দেবনাথের স্ত্রী মাম্পি দেবনাথ কেও অস্ত্র এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর আহত হয় ওই দম্পতি। এরপর এলাকাবাসীর তৎপরতায় দম্পতিকে শান্তিপুর হাসপাতালে নিয়ে এলে রবি দেবনাথের মুখে পাঁচ টি সেলাই পরে অপরদিকে হাতেও আঘাত পান তিনি। তার স্ত্রীকে মারধরে তিনিও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তবে রবিবার বাবু জানান প্রোমোটারি করতে এর আগে রণ নামের ওই বেক্তিকে বাঁধা দিয়েছিলেন তিনি টাই আজ মদ্যপ অবস্থায় তার এবং তার পরিবারের উপর দল বল নিয়ে চড়াও হয় রণ এবং গোবিন্দ। এই ঘটনার জন্য তিনি শান্তিপুর থানায় লিখিত অভিযোগও জানাবেন বলে জানিয়েছেন আক্রান্ত দম্পতি।
Read Next
November 12, 2026
অফিসটাইমে বড় বিপত্তি! ভ্যাবলা স্টেশনে রেললাইনে ফাটল, থমকে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা
November 10, 2026
চলন্ত বাইকে মোবাইলে ভিডিও করার অভিযোগ! বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, জখম ৩
November 9, 2026
শ্বশুরবাড়িতে খাওয়াদাওয়ার পরেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু যুবকের! খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী
November 8, 2026
নন্দীগ্রামবাসীকে ১৫ কোটির ‘দীপাবলির উপহার’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
November 7, 2026
নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলের স্বপ্নপূরণে ২.৩০ কোটির BMW উপহার বর্ধমানের ব্যবসায়ীর!
November 6, 2026
দেশলাই কিনতে এসে মুদির দোকানে তোলাবাজির অভিযোগ! প্রতিবাদ করতেই হামলা, থানায় যাওয়ার পথেও মারধর
Related Articles
Check Also
Close







