ক্রাইম

স্বামী সন্তানের সামনেই মহিলাকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

স্বামী সন্তানের সামনে উত্তর ভারতীয় এক মহিলাকে গণধর্ষণের ঘটনায় সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। ওড়িশার ২৪ বছর বয়সী এক মহিলা তার স্বামীর সাথে কোয়েম্বাটুর জেলার একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতো।
এই দম্পতির একটি সন্তানও আছে। কিন্তু এখানে কাজ করার অসুবিধার কারণে, তারা তাঁদের জন্মস্থান ওড়িশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
তাই স্বামী, স্ত্রী এবং সন্তান ট্রেন ধরতে তিরুপুর রেলস্টেশনে যাওয়ার সময় বাসটেন্ড-এ দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনজন যুবক যেচে মহিলার সাথে নিজেদের পরিচয় করে। পরবর্তীরে জানা যায় যে তারা বিহারের নাদিম, দানিশ এবং মুরশিদ। তারা মহিলাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই বিশ্বাসে, মহিলাটি তার স্বামী এবং সন্তানকে নিয়ে সেই যুবকদের সাথে একটি বাড়িতে যায়। সেখানে তারা জানায়, “এটা আমাদের ঘর, তুমি এখানে থাকতে পারো।” এরপর ছয়জন একই ঘরে থেকে যায়। কিন্তু ওই তিন যুবক মহিলার আচমকা স্বামীকে আটক করে গণধর্ষণ করে।
স্বামী ও সন্তানের সামনে এই ঘটনাটি ঘটায় মহিলাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরে, তিনি সেই নিষ্ঠুর লোকদের হাত থেকে পালিয়ে তিরুপুর উত্তর থানায় ঘটনাটি সম্পর্কে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালায়। জিজ্ঞাসাবাদে, তারা অপরাধ স্বীকার করে, যার পরে তিনজনকেই গ্রেপ্তার করা হয় এবং আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.