একদিনের ক্রিকেটে ভগবানের সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন কিং । তবে আন্তর্জাতিক ক্রিকেটে কি তা সম্ভব ! ২২ গজের ইতিহাসে একমাত্র সচিন তেন্ডুলকরের দখলেই রয়েছে ১০০ শতকের নজির । তারপর দ্বিতীয় স্থানেই রয়েছেন ভারতের কিং কোহলি । তাঁর দখলে রয়েছে ৮২ টি শতক । সচিনের পাশে পৌঁছাতে গেলে বিরাটের প্রয়োজন আর ১৮ টি শতক। উল্লেখ্য আন্তর্জাতিক ক্রিকেটে টি ২০ ফরম্যাট থেকেই ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন বিরাট । গুঞ্জন চ্যাম্পিয়ন্স ট্রফির পরই ওডিআই ক্রিকেট থেকেও রিটায়ারমেন্ট নিতে পারেন তিনি । এসবের মাঝে কি সম্ভব ৩৬ বছর বয়সী বিরাটের ১০০ শতকের লক্ষ্যমাত্রায় পৌঁছানো !
কিন্তু এক প্রাক পাক ক্রিকেটারের আশা ১০০ শতকের রেকর্ড গড়বেন কিং কোহলিও । প্রাক পাক কিংবদন্তি শোয়েব আখতারের কথায় , “আমরা সবাই আবার দেখলাম যে বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে কেমন খেলে। ওকে যদি একবার বলা হয় যে ও পাকিস্তানের বিরুদ্ধে খেলবে, তা হলে ও সেই রকম প্রস্তুতি নিয়ে খেলতে যায় এবং সেঞ্চুরিও করে। ওকে শুভেচ্ছা। ও একজন সুপারস্টার। সাদা বলে ও রান তাড়ায় ওস্তাদ। বর্তমান কালের ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা ও। ওর পারফরম্যান্স দেখে আমি খুশি। ও অত্যন্ত সৎ মানুষ।”
তিনি আরো বলেন , “ওডিআইতে ও ১৪ হাজার রানও পূর্ণ করে ফেলেছে। আমি আশা করি ভবিষ্যতে ও ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করবে। আমি নিশ্চিত বিরাট এটা করবে। ওর জন্য আমি খুব খুশি। ও যেভাবে খেলেছে, তাতে প্রশংসা ওর প্রাপ্য। যেভাবে ও ভয়ডরহীন ভাবে এবং লড়াকু মানসিকতার সঙ্গে যেভাবে খেলেছে, তাকে কুর্নিশ জানাতে হয়।”







