জেলা

পিংলা হারালো এক উজ্জ্বল নক্ষত্র কে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

পিংলা হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। দীর্ঘদিন রোগ-ভোগের পর গতকাল পরলোক গমন করেন বিশিষ্ট শিক্ষাবিদ, জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের প্রাক্তন প্রধান শিক্ষক পবিত্র কুমার জানা।

পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক মাস রোগে ভুগছিলেন পবিত্রবাবু। চিকিৎসার জন্য ভর্তি ছিলেন কলকাতার আরএন টেগোর হাসপাতালে। গতকাল বিকেল ৪:৩০ এ সমস্ত মায়া কাটিয়ে ইহলোকে পাড়ি দেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮৫

গতকাল রাত 1:30 টা নাগাদ মরদেহ এসে পৌঁছায় পিংলার জলচকের উত্তরবাড় গ্রামে। কান্নায় ভেঙে পড়ে গোটা গ্রাম।

প্রসঙ্গত শিক্ষা অনুরাগী শিক্ষাবিদ পবিত্র কুমার জানা, জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে পিংলার বাগনাবাড় হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি। নিজের হাতে জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তন কে গড়ে তুলে ছিলেন। অসংখ্য-অগণিত ছাত্রছাত্রী আজও দেশ-বিদেশে প্রতিষ্ঠিত পবিত্রবাবুর অনুপ্রেরণা আদর্শকে পাথেয় করে।

মৃতদেহ আসার পর কান্নায় ভেঙে পড়ে শুধু জলচক নয় গোটা পিংলা। অগণিত প্রাক্তন ছাত্র-ছাত্রী শেষ দেখার জন্য ভিড় করে উত্তরবাড় গ্রামে।

শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হন জলচক নাটেশ্বরী নেতাজী বিদ্যায়তনের বর্তমান শিক্ষক শিক্ষিকা সহ বাগনাবাড় স্কুল কর্তৃপক্ষ।
উপস্থিত হন পিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেরা। তিনি বলেন পিংলার অভাবনীয় ক্ষতি। শিক্ষা জগতের উজ্জ্বল নক্ষত্র কে হারালাম আমর। উনার চলে যাওয়া আমাদের কাছে এক অপূরনীয় ক্ষতি। ইহলোকে ভালো থাকুক পবিত্রবাবু। পিংলা হারালো এক উজ্জ্বল নক্ষত্রকে। অগণিত ছাত্রছাত্রী চোখের জলে শেষ বিদায় বেলায় উপস্থিত থেকে চির বিদায় জানালো পবিত্র বাবুকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.