বিদেশ

জাতিসঙ্ঘে ব্যর্থ পাকিস্তান, বালুচিস্তান সংগ্রামীদের নিষিদ্ধকরণে ভেস্তে গেল ফন্দি

বছরের পর বছর ধরে পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবিতে সশস্ত্র আন্দোলন চালাচ্ছে বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA) এবং তাদের আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেড। এই দুই সংগঠনকে নিষিদ্ধ করতে সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘে যৌথ প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ও চিন। কিন্তু শেষমেশ আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের আপত্তিতে সেই ফন্দি কার্যকর হল না। ফলে আন্তর্জাতিক মঞ্চে উল্টে পাকিস্তান ও চিনকেই পড়তে হল অস্বস্তিতে।

গত মাসেই ওয়াশিংটন বিএলএ-কে বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের তকমা দিয়েছিল। সেই ভরসাতেই ইসলামাবাদ ও বেজিং ভেবেছিল, নিরাপত্তা পরিষদেও আমেরিকা তাদের পাশে দাঁড়াবে। কিন্তু বাস্তব হল একেবারেই উল্টো।

আমেরিকা-সহ পশ্চিমী দেশগুলির যুক্তি, আল কায়েদা বা আইসিসের সঙ্গে বিএলএ কিংবা মজিদ ব্রিগেডের প্রত্যক্ষ যোগাযোগের কোনও প্রমাণ নেই। অথচ ১৯৯৯ সালের ১২৬৭ ধারায় স্পষ্ট বলা আছে— আল কায়েদা, তালিবান, আইসিস বা এদের সহযোগী সংগঠনের ক্ষেত্রেই কেবল রাষ্ট্রসঙ্ঘ নিষেধাজ্ঞা জারি করতে পারে। সেই বিধির ফাঁদে ফেঁসেই শেষমেশ পাকিস্তান-চিনের প্রস্তাব খারিজ হয়ে গেল।

রাষ্ট্রসঙ্ঘে পাক দূত আসিম ইফতিকার আহমেদ দাবি করেছিলেন, আফগানিস্তান সীমান্ত পেরিয়ে বিএলএ, মজিদ ব্রিগেড-সহ একাধিক সংগঠন হামলা চালাচ্ছে। তাই দ্রুত নিষেধাজ্ঞা প্রয়োজন। তবে পর্যাপ্ত তথ্যপ্রমাণ দেখাতে না পারায় প্রস্তাব পাশ হওয়ার সুযোগই থাকল না।

ফলত, পাকিস্তান-চিনের বহু কষা কৌশল ভেস্তে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার মুখরক্ষা করল আমেরিকা ও ইউরোপীয় দেশগুলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.