২৫-এর বছরের শুরু থেকে চলচ্চিত্র জগতে ঘটেই চলেছে একের পর এক নক্ষত্র পতন। এবার শোকের ছায়া নেমে এলো ওড়িশি বিনোদন জগতে। বহুদিন ধরেই শারীরিক অসুস্থতার ভুগছিলেন অভিনেতা উত্তম মহান্তি। অবশেষে ৬৬ বছর বয়েসে জীবনের পথ চলা শেষ হলো ওড়িশি নায়ক উত্তম মহান্তির।
১৯৫৮ সালে ওড়িশার বারিপদায় জন্মগ্রহণ করেন ওড়িষ্যার সুপারস্টার উত্তম মহান্তি। ১৯৭৭ সালে সাধু মেহের পরিচালিত ‘অভিমান’ সিনেমায় নায়কের ভূমিকা দিয়ে ওড়িয়া বিনোদন দুনিয়ায় পথচলা শুরু করেছিলেন উত্তম মহান্তি। সেই ছবি মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেলেও ‘চকলেট বয়’ সিনেমায় তার অভিনয় দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল দর্শক মহলে। এছাড়াও নায়েককে দেখা গিয়েছিল ‘নিঝুম রাতিরা সাথী’, ‘চিনহা অচিন’, ‘রামায়ণ’, ‘তপস্যা’, ‘রাম বলরাম’, ‘পালটক’, ‘অভিলাষা’, ‘দন্ড বালুঙ্গা’, ‘পূজা ফুল’, ‘জাগা হাতরে পাগা’, ‘সাহারী বাঘাগে’, ‘মুতালাগা’, ‘সাহারি বাঘাগে’, রাহেনা, ‘চাকা ভাউনারী’, ‘জোর জাহারা মুলক তাহারা’, ‘তুন্ডা বাইদা’, ‘সুনা চাদেই’, ‘পুয়া মোরা কালা ঠাকুর’, ‘কন্যাদান’, ‘চাকা আঁখি সব দেখেছি’, ‘রজনীগন্ধা’র মতো সিনেমায়। অভিনেতার ঝুলিতে ১৩০টিরও বেশি উড়িয়া সিনেমা রয়েছে। বহু হিট সিনেমা রয়েছে অভিনেতা ও রচনা বন্দ্যোপাধ্যায়ের জুটিতে। এমনকি তার সাফল্যের ঝুলিতে রয়েছে ৩০-টি বাংলা চলচ্চিত্র এবং হিন্দি ছবি। এছাড়াও নায়ক তাঁর স্ত্রী অপরাজিতার সঙ্গে জুটি বেঁধে ওড়িষ্যা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কাঁপিয়েছে।
তবে দীর্ঘ দিন ধরে অভিনেতা নিউমোনিয়া এবং সিরোসিস অফ লিভারের অসুখে ভুগছিলেন। ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শারীরিক পরিস্থিতির অবনতি ঘটায় প্রাথমিকভাবে ভুবনেশ্বরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ক্রমশ অভিনেতার শারীরিক অবস্থা উদ্বেগ জনক হয়ে ওঠায় তাকে স্থানান্তরিত করা হয় দিল্লি এক বেসরকারি হাসপাতালে। তবে সেখানে তার শারীরিক অবস্থা জটিল হয়ে ওঠায় শেষ পর্যন্ত তাকে ডেন্টিলেশনে দিতে হয়। তবে অবশেষে শেষ রক্ষা করা যায়নি। ইতিমধ্যেই অভিনেতা প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন ওড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওঁড়াও, ধর্মেন্দ্র প্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তি।







