জেলা

প্রধান শিক্ষকে খুনের হুমকি অভিবাবকের

গলায় বন্দুক ঠেকিয়ে প্রধান শিক্ষককে খুনের হুমকি অভিভাবকের। সরস্বতী পূজোর চাঁদা না দেওয়ায় প্রাণের হুমকি দেওয়া হয় প্রধান শিক্ষককে। তারপরই বিদ্যালয়ে আসা বন্ধ করে দেন প্রধান শিক্ষক এবং অভিযোগ দায়ের করে মেমারি থানায়।
গত শুক্রবার পূর্ব বর্ধমানের মেমারির মগলামপুর ফ্রি প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের কাছে সরস্বতী পুজোর জন্য পাঁচ হাজার টাকা চাঁদা চায় অভিভাবকরা।সেই টাকা না দেওয়ায় প্রধান শিক্ষকের গলায় রিভলভার ধরে অভিভাবকের। উইকেট দিয়ে মুখে মারার পাশাপাশি বুকে ঘুষি মারার এবং গলার সোনার চেন, পকেটের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন অভিবাবকের উপরে। পাশাপাশি অভিভাবকের অভিযোগ, প্রধান শিক্ষক মানসিক ভারসাম্যহীন, তিনি স্কুলে গিয়ে ঘুমোন তাই তার তোলা অভিযোগ ভিত্তিহীন বলে মনে করেছেন তারা।
প্রধান শিক্ষকের অভিযোগ করেন,গত ৩১ জানুয়ারি, শুক্রবার তিনি স্কুলে নিজের ঘরে ছিলেন। সেই সময় স্কুলে আসেন গ্রামেরই সুমন্ত ঘোষ, বাসুদেব হাজরা, স্বরূপ কোলে নামে কয়েকজন অভিভাবক। তাঁদের সঙ্গে আরও ১০-১২জন ছিলেন। তাঁরা তাঁর কাছে সরস্বতী পুজোর জন্য ৫ হাজার টাকা চান। তিনি তা দিতে পারবেন না বলায় তাঁকে তাঁর ঘরেই বেধড়ক মারধর করা হয়। এমন কি, তাঁর মাথায় রিভলভার ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.