জেলা

হাসপাতালে ভর্তি রুগীর মৃত দেহ উদ্ধার রাস্তায়

সাঁকরাইলের গ্রামীণ হাসপাতালের বাইরে বৃদ্ধার মৃতদেহ উদ্ধারে উত্তাল এলাকা। গতকাল রাতে ওই হাসপাতালেই ভর্তি করা হয় এক বৃদ্ধাকে। আর সকালেই হাসপাতালের সামনে রাস্তার ওপর তাঁর পড়ে আছে তার দেহ। হাসপাতালের গাফিলতিতেই বৃদ্ধার মৃত্যু হয়,অভিযোগ পরিবারের।
ঘটনায় তদন্ত কমিটি গঠন করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
মৃত বৃদ্ধার ছেলে জিতেন্দ্র পাশী জানান, ‘হাসপাতালে ভর্তি করেছিল, বাইরে কী করে এল? আমি প্রশ্ন করছি। মা এসে দেখছি বাইরে পড়ে আছে। রাতে হাসপাতালে ভর্তি করে গেলাম। এসে দেখছি বাইরে পড়ে আছে। চিকিৎসক বলছে মা হাসপাতালে আসেনি।’
স্থানীয় বাসিন্দাদের জানান, পেটে যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে সাঁকরাইলের হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতালের সামনে শুয়ে পড়েছিলেন ৬২ বছর বয়সি কল্পতি পাশী। বৃদ্ধার অসহায় অবস্থা দেখে স্থানীয়রা তাঁকে হাসপাতালে ভর্তি করিয়ে দেন। তাঁর পরিবারকেও খবর দেওয়া হয়।
বৃদ্ধার মৃত্যু নিয়ে সংবাদ ছড়ালেও কোনও প্রতিক্রিয়া জানায়নি হাজি এসটি মল্লিক গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান প্রাথমিক চিকিৎসার পরে কিছুটা সুস্থ হয়ে বাড়ি যেতে চান বৃদ্ধা। চিকিৎসকরা পর্যবেক্ষণে থাকার কথা বললেও, বাড়ি ফাঁকা আছে বলে হাসপাতাল থেকে বেরিয়ে যায় অসুস্থ মহিলা।
তবে হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত জানিয়েছেন, ‘তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩জনের কমিটি। আমি নিজেও গেছিলাম ওখানে। তদন্ত করে এসেছি। ওদের কমিটির তদন্ত রিপোর্ট হাতে পাই। কোনও গাফিলতি দেখলে, তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ছোট হাসপাতালে তো নিরাপত্তাকর্মী সেভাবে থাকে না, কারণ সেই পলিসিটা এখনও হয়নি। ভবিষ্যতে হলে হবে। মাঝখানে পুলিশ দফতর থেকে কিছু দেওয়া হচ্ছিল। সেটাও এখন পুলিশ দফতর থেকে পাচ্ছিনা সেভাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.