খেলাধুলা

ডাব্লিউপিএলে শীর্ষস্থান দখলের ম্যাচে মুখোমুখি মুম্বাই-গুজরাট

ওমেন্স প্রিমিয়ার লিগে প্লে-অফ নিশ্চিত হলেও, শীর্ষস্থান দখলের লড়াইয়ে আজ সোমবার মুখোমুখি হতে চলেছে দুই ফর্মে থাকা দল—মুম্বাই ইন্ডিয়ান্স ও গুজরাট জায়ান্টস। মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে এখনো অপরাজিত হরমনপ্রীত কাউরের দল। অন্যদিকে, দুর্দান্ত ফর্মে থাকা গুজরাট জায়ান্টস নিজেদের দুর্বল রেকর্ড পাল্টানোর লক্ষ্যে নামবে এই গুরুত্বপূর্ণ ম্যাচে।

টুর্নামেন্টের শুরুতে জয় পেতে ধুঁকতে হলেও, গত এক সপ্তাহে তিনটি ম্যাচ জিতে দারুণ ছন্দে রয়েছে গুজরাট। দলটির মিডল অর্ডারে আগুন ঝরাচ্ছেন অ্যাশ গার্ডনার ও দিওন্দ্রা ডটিন। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে মাঝের ওভারগুলোয় সর্বোচ্চ রান তুলেছে জায়ান্টস। কিন্তু চ্যালেঞ্জ সহজ নয়, কারণ এই ফেজে সবচেয়ে কম রান (৬.৬ গড়ে) খরচ করা দল মুম্বাই।

গুজরাটের হয়ে ওপেনিংয়ে বেথ মুনির দুরন্ত ফর্ম ও হরলিন দিওলের প্রত্যাবর্তন দলকে আরও শক্তিশালী করে তুলেছে। তবে মুম্বাইও নিজেদের শক্তি অনুযায়ী খেলতে প্রস্তুত। ইয়াস্তিকা ভাটিয়ার অফফর্মের কারণে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছে দলটি, যেখানে হেইলি ম্যাথিউজের সঙ্গে ওপেন করেছেন আমেলিয়া কের।

অন্যদিকে শনিবার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এ বছরের প্রিমিয়ার লিগ থেকে বিদায় নেয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে ইউপির বিপক্ষে মাত্র বারো রানে পরাজয়ের মুখ দেখে স্মৃতি মান্ধানার দল।

ফলত এই ম্যাচ শুধু শীর্ষস্থানের লড়াই নয়। বরং গুজরাটের জন্য মুম্বাইয়ের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ নেওয়ার বড় সুযোগ। অন্যদিকে, মুম্বাই চাইবে নিজেদের আধিপত্য বজায় রাখতে। উত্তেজনাপূর্ণ এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, সেটাই দেখার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.