জলপাইগুড়ি, সায়ন সেন:– দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদানের মধ্য দিয়ে শুরু হলো বাংলা নতুন বছর। এদিন সম্পূর্ণ অরাজনৈতিক সংস্থা প্রত্যুষার পক্ষ থেকে দুস্ত মানুষ দের মধ্যে বিতরণ করা হয় মশারী গামছা এবং নতুন বস্ত্র। জলপাইগুড়ি কলরা নদী সংলগ্ন অ্যালি এলাকায় প্রাত ভ্রমণকারীরা এই রাজনৈতিক সংস্থা তৈরি করেছেন।
প্রতিবছর নববর্ষের দিন তারা একটি সেবামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। এ বছরের তার অন্যথা হয়নি অমাবস্যার দিন জলপাইগুড়ি নেতাজিপাড়া কালীবাড়িতে দুষ্টু মানুষদের মধ্যে নতুন বস্ত্র প্রদান করলেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এ বিষয়ে প্রত্যুষার একজন সদস্য জানান আমরা প্রতিবছর এরকম সেবামূলক কাজ করে থাকি এবারও করলাম , এবং পরবর্তীতেও করে যাব। পরিবেশ তথা সমাজকে সুস্থ রাখাই আমাদের অন্যতম দায়িত্ব।







