জেলা

বেলুড়ে খোল-করতাল নিয়ে নগরকীর্তন করতে করতে এলাকাবাসীদের সঙ্গে বসন্তোৎসবে মাতলেন বালির চিকিৎসক-বিধায়ক

বেলুড়ে খোল-করতাল নিয়ে নগরকীর্তন করতে করতে এলাকাবাসীদের সঙ্গে বসন্তোৎসবে মাতলেন বালির চিকিৎসক-বিধায়ক রাণা চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে এই দৃশ্যরই সাক্ষী থাকলেন স্থানীয় বাসিন্দারা। বেলুড় মঠের কাছে স্বামী বিবেকানন্দের মূর্তিতে আবির ও মাল্যদান করে প্রাক্তন কাউন্সিলর পল্টু বণিকের উদ্যোগে আয়োজিত এই বসন্তোৎসবের সূচনা হয়। এরপর প্রায় দেড় কিমি রাস্তা পরিক্রমা করে রঙ্গোলি মল পর্যন্ত পথ চলতি মানুষের সঙ্গে বসন্তোৎসবে মেতে বিধায়ক রাণা চট্টোপাধ্যায় স্বয়ং। এলাকার বাসিন্দারা পরস্পরকে নানান রঙের আবিরে রাঙিয়ে দেন। বাদ যাননি বিধায়কও। তিনিও এলাকাবাসীদের আবিরে রাঙিয়ে মিষ্টিমুখ করিয়ে সৌজন্য বিনিময় করেন। এলাকাবাসীদের বিশেষত মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.