বিনোদন

বন্ধ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক উড়ান

ধারাবাহিকের গল্পগুলি সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন বাঙালির প্রায় প্রত্যেকটি অন্দরমহল। বাস্তব স্বপ্ন দিয়ে তৈরি হয় এই সমস্ত ধারাবাহিকের গল্প। তাই সেই ধারাবাহিক যখন শেষ হয় তখন শুধু আবেগপ্রবণ হয় কলাকুসলীটাই নয় আবেগে ভাসে দর্শক মহলের একাংশ। এবার শেষ দিনের শুটিং সম্পন্ন হল স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘উড়ানে’র।

‘সুরিন্দর ফিল্মে’র প্রযোজনায় স্টার জলসার পর্যায় পথ চলা শুরু করেছিল উড়ান ধারাবাহিক। ২০২৪ সালের ২৭ মে প্রকাশ্যে আসে এই ধারাবাহিকের প্রথম সিন। এই ধারাবাহিক শুরু হওয়ায় কিছুদিনের মধ্যেই মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এই ধারাবাহিকের গল্পটি মূলত নেওয়া হয়েছে তামিল ধারাবাহিক ‘সিরাগাডিক্কা আসাই’ গল্প থেকে। এই গল্পের প্রধান দুই চরিত্র মহারাজ মুখোপাধ্যায় ও পূজারিণী মুখোপাধ্যায়ের অভিনয় করেছেন প্রতীক সেন ও নবাগতা রত্নপ্রিয়া দাস।

এই ধারাবাইকে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের অভিনয় মানুষের মনে দাগ কেটেছে। তাই চারিদিক থেকে বেশ প্রশংসাও পেয়েছে তারা। তবে এবার সেই পথ চলার সমাপ্তি হতে চলেছে। কিছুদিন আগেই স্লট পরিবর্তন হয়ে রাত ১১ টার সময় সম্প্রচার হতে শুরু হয়েছে এই ধারাবাহিক। এবার এই ধারাবাহিক শেষ হওয়ার ঘোষণা সামনে এসেছে। এখনো পর্যন্ত শেষ সম্প্রচারের দিন প্রকাশিত না হলেও ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.