বিনোদন

শুটিং শেষ, এবার অস্ত্রোপচার! হাসপাতালে ভর্তি রামচরণ

দক্ষিণী সুপারস্টার রামচরণকে সোমবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের গঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর কব্জির অস্ত্রোপচার চলছে। জানা গিয়েছে, আসন্ন ছবি ‘পেড্ডি’-র শুটিং চলাকালীন তিনি গুরুতর কব্জির চোট পান। তবে ছবির কাজ যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেই কারণেই অস্ত্রোপচার কিছুদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেতা। সমস্ত শুটিংয়ের কাজ শেষ করার পরই তিনি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।

খবর অনুযায়ী, কোয়েম্বাটুরের সুপরিচিত গঙ্গা হাসপাতালেই তাঁর এই অস্ত্রোপচার করা হচ্ছে। অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালটির বিশেষ সুনাম রয়েছে। দীর্ঘদিন ধরে চোট নিয়েই নিজের পেশাগত দায়িত্ব পালন করছিলেন রামচরণ। অবশেষে চিকিৎসকদের পরামর্শ মেনে এবার সেই সমস্যার স্থায়ী সমাধানের জন্য অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রামচরণের এই চিকিৎসার সময় তাঁর পরিবারের সদস্যেরাও পাশে রয়েছেন। হাসপাতালে উপস্থিত রয়েছেন বাবা তথা মেগাস্টার চিরঞ্জীবী, মা সুরেখা এবং স্ত্রী উপাসনা কামিনেনি। অস্ত্রোপচারের পর চিকিৎসকদের পর্যবেক্ষণে কয়েকদিন বিশ্রামে থাকবেন অভিনেতা। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে ফের শুটিংয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.