চলতি মাসের শুরুতেই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী। এবারে একই মাসের মাঝামাঝিতে সন্তানের জন্ম দিলেন অন্য আরও এক টলিউডের অভিনেত্রী। এবার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মানসীর সন্তান ভূমিষ্ঠ হলো। কি সন্তান হল অভিনেত্রী ছেলে না মেয়ে?
সম্প্রতি জি বাংলায় শেষ হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। সেখানে মৌমিতা চরিত্রে মানুষের নজর কেড়েছেন অভিনেত্রী মানসী। তবে ধারাবাহিকের শেষের দিকে দেখা যায়নি অভিনেত্রীকে। সেই সময় তিনি মাতৃকালীন ছুটিতে ছিলেন। তাই পুরো ধারাবাহিকের থাকতে পারেননি অভিনেত্রী। ধারাবাহিক না দেখা গেলেও প্রসেন মিডিয়ায় সব সময় প্রবলভাবে সক্রিয় ছিলেন তিনি।
বেবি বাম্প নিয়ে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। এমনকি অভিনেত্রীর সাধারণ অনুষ্ঠানে একাধিক তারকাকে দেখা গিয়েছে। এছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল নিম ফুলের মধুর পুরো টিম। পাশাপাশি তাকে মাতৃকালীন অবস্থায় জি বাংলা সোনার সংসারে অ্যাওয়ার্ড নিতেও দেখা যায়। এবার অবশেষে তিনি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই বিষয় নিজেই তিনি সোশ্যাল মিডিয়ার পোস্ট করে জানিয়েছেন







