রবিবার সকাল থেকেই রাজ্যজুড়ে মেঘলা আকাশ। ভোর থেকে কোথাও কোথাও ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ দিনভর উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে একাধিক জেলায়। হাওয়া অফিস ইতিমধ্যেই জারি করেছে হলুদ সতর্কতা।
দক্ষিণবঙ্গে পরিস্থিতি:
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায় একই পরিস্থিতি চলতে পারে। মঙ্গলবার ও বুধবার টানা দু’দিন ১৫টি জেলায় বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে, তার মধ্যে কলকাতা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াও রয়েছে। প্রতিদিনের মতোই জারি থাকবে হলুদ সতর্কতা।
উত্তরবঙ্গে দুর্যোগ:
আজ জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, দুই দিনাজপুর ও মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে, তবে মঙ্গলবার কিছুটা কমবে দাপট। আবার বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দুর্যোগের আশঙ্কা:
অবিরাম বৃষ্টিতে উত্তরবঙ্গের সব নদীর জলস্তর দ্রুত বাড়তে পারে। তিস্তা, তোর্সা, জলঢাকা নদীর জল গিয়ে প্লাবিত করতে পারে নিচু এলাকাগুলি। পাহাড়ি জেলাগুলিতে ধস নামারও আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। ইতিমধ্যেই মৎস্যজীবীদের জন্য গভীর সমুদ্রে যাতায়াত নিষিদ্ধ করেছে হাওয়া অফিস। মঙ্গলবার পর্যন্ত উপকূলীয় ওড়িশা এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সামগ্রিকভাবে বলা যায়, আজ রবিবার থেকে শুরু হওয়া দুর্যোগ চলতে পারে পুরো সপ্তাহ জুড়ে। তাই সাধারণ







