শহর কলকাতায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। রবিবার দুপুরে একটি বন্ধ বাড়িতে আগুন লাভার ফলে প্রাণ হারায় যুবক। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে লেদার কমপ্লেক্স থানা এলাকার শিরিষ বাগানে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত তরুণের নাম সুরজিৎ সর্দার। তিনি ভাড়া থাকতেন এই এলাকায়। অন্যান্য ছুটির দিনের মতোই গতকালও যুবক ঘরেই ছিল। তবে শীতের জন্য ঘরে হাওয়া ঢুকছে বলে দরজা জানালা বন্ধ করে লিখেছিল। তবে দুপুর নাগাদ আচমকা স্থানীয় বাসিন্দাদের চোখে পরে এই ঘর থেকে আগুনের ধোঁয়া বেরোচ্ছে। ক্ষণিকের মধ্যেই চারিদিক থেকে যায় কালো ধোঁয়ায়।
তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরেছে। দমকলের বাহিনী যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানো হলেও শেষ রক্ষা করা যায় নি। আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই যুবক। ইতিমধ্যেই পুলিশ যুবকের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। তবে এখনো পর্যন্ত অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।







