জেলা

মরার পরও নেই শান্তি, দাহের আগে দিতে হবে তোলা

মৃত্যুর পর ও দিতে হচ্ছে তোলা। নইলে না সৎকার করে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হচ্ছে মৃতদেহ। এবার শ্মশানে চলছে মহা দালাল চক্র! অভিযোগ সামনে আসতেই ছড়ালো চাঞ্চল্য । অভিযোগ দাহ করার নামে চলছে তোলা বাজি।
এমন টাই দেখা গেলো মালদহের সদুল্লাপুর মহাশ্মশানে। অভিযোগ, সেখানে চুল্লিতে দাহ করতে গেলে তৃণমূল পরিচালিত মালদহ জেলা পরিষদের নির্ধারিত টাকার থেকে অধিক দিতে হয়।
রীতিমতো তোলা দেবার অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানায়, কখনও দ্বিগুণ, কখনও বা তারও বেশি টাকা দিতে হয়। এই নিয়ে মালদহ জেলা পরিষদে অভিযোগ দায়ের করেন জেলা পরিষদেরই অন্যতম সদস্য খোদ কংগ্রেস নেতা শায়েম চৌধুরী। অভিযোগ পৌছয় জেলাশাসকের কাছেও। তদন্তের নির্দেশ দেন তিনি।
মালদহ জেলাপরিষদই মহাশ্মশানের দেখাশোনার দায়িত্বেছি। নিয়ম, কাউন্টার থেকে ৯৯৯ টাকার টিকিট কেটে দেহ সৎকার করাতে হবে। কিন্তু সেই টাকার বাইরে জোর করে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে। অন্তত হাজার টাকাও বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে, নইলে ফেলে রাখা হচ্ছে দেহ।
আত্মীয়ের মৃতদেহ নিয়ে আসা এক ব্যাক্তির দাবি , তাঁকে ৯৯৯ টাকার রসিদ দেওয়া হয়েছে, কিন্তু নেওয়া হয় ১৬০০ টাকা। অনেকের কাছ থেকে ২-৩ হাজার টাকাও নেওয়া হয়েছে বলে অভিযোগ। তবে তৃণমূল শ্মশান কমিটি দাবি করে, বাড়তি টাকা দেওয়ার জন্য কারও উপর কোনও চাপ দেওয়া হয় না। কর্মীদের কেউ কেউ খুশি মনে কিছু টাকা দেয়। তৃণমূল নেতা তথা শ্মশান কমিটির সম্পাদক প্রদীপ মণ্ডল- বলেন, ‘কেউ কেউ খুশি মনে দেন কর্মীদের। এই টাকা চাওয়া হয় না।’ প্রশ্ন ওঠে, কর্মীরা তো বেতন পান, তাহলে তাঁদের কেন আলাদাভাবে টাকা দেওয়া হবে?
শ্মশানের কর্মীদের একাংশ দাবি জানান, তাঁরা বারবার বেতন বাড়ানোর আর্জি জানিয়েছে, কিন্তু বেতন বাড়েনি। তাই বাধ্য হয়ে টাকা নিচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.