নদীয়ার কালিগঞ্জ থানা এলাকায় এক গৃহবধূকে মারধর এবং পরবর্তীতে তাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগের ঘটনায় মূল অভিযুক্ত স্বামী কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আদালতের। সঙ্গে পাঁচ লক্ষ টাকা আর্থিক জরিমানা অনাদায় পাঁচ মাসের আরও জেল হেফাজত।
নদীয়ার কালিগঞ্জ থানা এলাকায় এক গৃহবধূকে বিয়ের পর থেকেই মানসিক এবং শারীরিক অত্যাচার স্বামী ও তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ। পরবর্তীতে ওই গৃহবধূকে মারধর এবং কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বেশ কিছুদিন হাসপাতালে থাকার পর মৃত্যু হয় গৃহবধূ পূর্ণিমা হাজরার পরবর্তীতে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং ঘটনার পরই পলাতক হয়ে যায় অভিযুক্ত স্বামী বিধান হাজরা ও তার পরিবার পরবর্তীতে জানা যায় বিধান হাজার আর মা মারা গেছে এবং ঘটনার মূল অভিযুক্ত বিধান হাজরা কে গ্রেফতার করে পুলিশ এরপর তাকে আদালতে তোলা হলে সে জেল হেফাজতেই ছিল আজ কৃষ্ণনগর এফ টি সি থার্ড কোট এর বিচারক শুভদীপ রায়, দুপক্ষের সয়াল পর্ব শেষ হওয়ার পর অভিযুক্ত বিধান হাজরাকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। তৎসহ পাঁচ লক্ষ টাকা আর্থিক জরিমানা অনাদায় আরো পাঁচ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্রে খবর ৩/০২/২১৬ তারিখে পুলিশের কাছে অভিযোগ হয়।০৬/০২/২০১৬ তারিখে এই ঘটনার কেস স্টার্ট হয়। আন্ডার সেকশন 489/307/34 পরবর্তীতে ৩০২ ধারা যুক্ত হয়।







