খেলাধুলা

সহজ সুযোগ নষ্ট সুনীল ছেত্রীদের! এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে গোলশূন্য ড্র ভারতের

মঙ্গলবার, ২৫শে মার্চ এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারত ও বাংলাদেশ গোলশূন্য ড্র করেছে। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয়।

ভারত ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক মনোভাব দেখালেও গোল করার সুযোগ কাজে লাগাতে পারেনি। সুনীল ছেত্রী ও শুভাসিশ বসু সহজ সুযোগ মিস করেন। অন্যদিকে, বাংলাদেশ বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে ব্যস্ত থাকলেও প্রতি-আক্রমণে কিছু সুযোগ তৈরি করেছিল।

প্রথমার্ধের সবচেয়ে বড় সুযোগটি পেয়েছিল বাংলাদেশ। গোলরক্ষক বিশাল কাইথের ভুলের সুযোগ নিয়ে বাংলাদেশ আক্রমণে উঠলেও তারা তা কাজে লাগাতে পারেনি। ভারতের পক্ষে লিস্টন কোলাসো বেশ কয়েকবার আক্রমণ গড়ে তুললেও শেষ মুহূর্তে ব্যর্থ হয়েছেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন হিসেবে নামা আশিক কুরুনিয়ান ও ইরফান ইয়াদওয়াদ কিছুটা প্রাণ ফেরানোর চেষ্টা করলেও বাংলাদেশের জমাট রক্ষণের বিপক্ষে ভারতের আক্রমণ ব্যর্থ হয়। বাংলাদেশের গোলরক্ষক মারমা একাধিক ভালো সেভ করে দলকে রক্ষা করেন। এছাড়াও এই ম্যাচে বাড়তি আকর্ষণ ছিল বিদেশ থেকে উড়ে আসা বাংলাদেশের হয়ে খেলা হামজা চৌধুরীকে কেন্দ্র করে।

এই ড্রয়ের ফলে দুই দলই বাছাইপর্বের প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট করে অর্জন করল। ভারতের পরবর্তী ম্যাচে জয় পেতে হলে আক্রমণে আরও কার্যকর হতে হবে। উল্টোদিকে একই গ্রুপে সিঙ্গাপুর ও হংকং তাদের প্রথম ম্যাচ ড্র করার ফলে তারাও একটি করে পয়েন্ট অর্জন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.