রাজ্য

তীব্র দহনজ্বালা থেকে মুক্তি মিলবে কবে? জানালো জাতীয় আবহাওয়া বিভাগ!

 

আগামী চার-পাঁচ দিনের মধ্যে পশ্চিমবঙ্গ, বিহার ও উপকূলীয় অন্ধ্রপ্রদেশে তীব্র তাপ প্রবাহের পরিস্থিতি বিরাজ করতে পারে। এমনটাই জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ (IMD)।

 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২১শে এপ্রিল পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।

 

এমনকি দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের তিন জেলা মালদহ এবং দুই দিনাজপুরে আগামী ১৮শে এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে৷

 

তবে জানা গিয়েছে, ২১শে তারিখ পর্যন্ত সর্বত্রই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৬ ডিগ্রি উপরে থাকতে পারে৷

 

তবে ২১শে এপ্রিলের পর আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে৷ সেক্ষেত্রে প্রবল দাবদাহ থেকে খানিক স্বস্তি মিলতে পারে৷

 

আবহবিদরা জানাচ্ছেন, এখনই রাজ্য কোনও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই৷ তবে ২১ তারিখের পর থেকে তাপপ্রবাহের পরিস্থিতি থেকে রেহাই মিলবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.