বিদেশ

কম্পন অনুভূত হল আন্দামানের দ্বীপপুঞ্জ

মঙ্গলবার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ডের দক্ষিণপ্রান্তের দ্বীপাঞ্চল। এরপর ২৪ ঘন্টা পেরোতে না পেরতেই ভূমিকম্পে কেঁপে উঠলো আন্দামান নিকোবরের দীপপুঞ্জ। বছরের শুরু থেকেই বারংবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বিভিন্ন প্রান্ত।

এর আগে মঙ্গলবার নিউজিল্যান্ডে কম্পনের মাত্রা উঠেছিল রিখটার স্কেলে মাত্রা ৭। যার উৎসস্থল ১০ কিলোমিটার গভীরে। বুধবার সকালবেলা কম্পন অনুভূত হয় আন্দামান নিকোবর দীপপুঞ্জে। সেই কম্পনের পরে আতঙ্কিত হয়ে পরে স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই দীপপুঞ্জের ভূমিকম্পের তীব্রতা নিয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজি।

সেখানে ভূমিকম্পে উৎসস্থল হিসেবে জানা গেছে ৭৫ কিলোমিটার গভীরে। এমনকি রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৪.৪। ভূমিকম্পের তীব্রতার সামান্য থাকায় সমস্যায় পরতে হয়নি সাধারণ মানুষের। এমনকি স্বস্তির বিষয় হলো এখনো পর্যন্ত কোনো রকম খবর পাওয়া যায়নি। তবে বারংবার কম্পন অনুভূত হওয়ায় চারিদিকে আতঙ্ক বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.