বিনোদন

কতদূর এগোলো রঘু ডাকাতের শ্যুটিং?

বক্স অফিসে খাদান নিজের জায়গা করে নেওয়ার পর থেকেই পরের কাজের জন্য তোড়জোড় শুরু হয়ে দিয়েছিলেন অভিনেতা তথা প্রযোজক দীপক অধিকারী। সেই মতো ২০২৫ সালের শুরুতেই তালিকা প্রকাশ করে দিয়েছিলেন এই বছরে বড় পর্দায় তিনি কি কি চমক রাখতে চলেছেন। সেই সমস্ত চমকের মধ্যে অন্যতম হলো রঘু ডাকাত সিনেমা। ১৬ ই মার্চ শুরু হয়েছে এই সিনেমার শ্যুটিং। তবে এবার দর্শক মহলে কৌতুহল জেগেছে কোন পর্যায়ে রয়েছে রঘু ডাকাতের শ্যুটিং?

২০২১ সাল থেকে চর্চা শুরু হয়েছিল রঘুডাকাত সিনেমা নিয়ে। তারপর কেটে গিয়েছে প্রায় ৪ টে বছর। অবশেষে নতুন বছরের শুরুতে জানা গেল লঘু ডাকাত সিনেমার ভবিষ্যৎ। ২৫ সালের পুজোতেই বড় পর্দায় দেখা যাবে রঘু ডাকাত সিনেমার চমক। সেই বিষয়ে স্পেশাল মিডিয়াতে নিয়মিত আপডেট দিতে থাকেন এই সিনেমার নায়ক তথা প্রযোজক দেব। এবার ঠিক ১২ দিন পর ফের নায়ক সোশ্যাল মিডিয়ায় রঘু ডাকাত নিয়ে আপডেট দিলেন।

এছাড়াও এর আগে যখন অভিনেতা এই সিনেমার জন্য নিজেকে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন তখনও তিনি সেই সমস্ত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। লাঠিখেলা শেখা থেকে শুরু করে ঘোড়া চালানো শেখা সবকিছু জন্যই অভিনেতা কঠোর প্রশিক্ষণের মধ্যে দিয়ে তৈরি হয়েছেন। এবার সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে তিনি সকলকে জানালেন এই সিনেমার প্রথম পর্বের শ্যুটিং সম্পন্ন হওয়ার খবর। যার ফলে মানুষের মধ্যে এই সিনেমা দেখার জন্য উন্মাদনা ক্রমশই বৃদ্ধি হচ্ছে।

এ প্রসঙ্গে অভিনেতা তথা প্রযোজক দেব সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘রঘু ডাকাতের প্রথম পর্বের শুটিং শেষ হল। আরও অনেক চ্যালেঞ্জ, অনেক উত্তেজনা বাকি আছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.