চাকরিদেশ

নিয়োগ নিয়ে জট কাটালো সুপ্রিম কোর্ট

বর্তমানে চারিদিকে শোরগোল পরে গেছে সুপ্রিম কোর্টের রায়। ২০২২ সালের নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা দায়ের হয়েছিল। এরপর সেই মামলার রায় চাকরি বাতিল হল প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার। পাশাপাশি সেই দায় শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে কারা নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবে।

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি হারিয়ে হাহাকার অবস্থার মধ্যে পরেছে ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা। এরইমধ্যে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি নরসিংহ ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে রাজ্যের প্রাথমিক নিয়োগ নিয়ে রায় দান করেছে। ১১ হাজার ৭৬৫টি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেখানে টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা আবেদন করা যাবে। শিক্ষা পর্ষদের পক্ষে রায় দিয়েছিলেন হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এরপর শিক্ষা পর্ষদের সেই বিজ্ঞপ্তি বিরুদ্ধে মামলা দায়ের করে সিঙ্গেল বেঞ্চে। তবে সিঙ্গল বেঞ্চ পর্ষদের সিদ্ধান্তেই বজায় রেখেছে সুপ্রিম কোর্ট। পরে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় পাঠরত বা প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ হতে পারবেন না। এরপর সেই মামলা চলে যায় শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে।

সেখানেই শুক্রবার রায় দান সম্পন্ন হয়। যেখানে জানা যায় ২০২২ সালে প্রাথমিক নিয়োগে অংশ নিতে পারবেন ডিএলএড কোর্সে প্রশিক্ষণরত প্রথম বর্ষের উত্তীর্ণরাও। প্রায় ৯৬০ জন মামলাকারীর ইতিমধ্যেই নিয়োগের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে নিয়োগের যোগ্যতা যাচাই করেই নিয়োগ করা যাবে বলে স্পষ্ট নির্দেশ আদালতের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.