রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্য সরকার অনেক প্রকল্পের মাধ্যমে রাজ্যবাসী কে সাহায্য করছে। এই প্রকল্প
গুলির মধ্যে অন্যতম প্রকল্প হল লক্ষী ভান্ডার প্রকল্প রাজ্যের প্রায় ১ কোটি ৮০ লাখ ৪০ হাজার ৬৪৯ জন মহিলার পান। কিন্তু এই প্রকল্পই নাকি বন্ধ হতে চলেছেন।
কানাঘুষো শোনা যাচ্ছে এই এপ্রিল মাস থেকেই বন্ধ হতে চলেছে লক্ষী ভান্ডার। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? জানা যাচ্ছে আগামী অর্থবর্ষ থেকে বন্ধ করে দিতে হবে বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। শোনা যাচ্ছে রাজ্যের ভাণ্ডার শূন্য হয়ে যাচ্ছে যার দরুণ এই প্রকল্প চালানোর মতো আর যথেষ্ট টাকা নেই রাজ্য সরকারের কাছে। যার দরুণ এবার বন্ধ হবে এই প্রকল্প।
এখন মাসে মাসে ১০০০ টাকা করে পান সাধারণ শ্রেণর মহিলারা। অন্যদিকে তপশিলি জাতির মেয়েরা পান ১২০০ টাকা পান। খুব তাড়াতাড়ি এই টাকা বেড় ৩০০০ হওয়ার কথা ছিল।
কিন্তু তার মধ্যেই এই প্রকল্প নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে রাজ্য সরকার। আর মিলবে না লক্ষ্মীর ভাণ্ডার! বহুদিন চালানোর পরে অবশেষে বন্ধ হতে পারে এই জনপ্রিয় প্রকল্প। অবশ্য এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সঠিক ঘোষণা করা হয়নি রাজ্য সরকারের তরফে। ঠিক কবে ঘোষণা করা হবে তা নিয়েও কোনও সঠিক ধারনা পাওয়া যায়নি।







