রাজনীতি

‘তৃণমূল বাংলাকে ধ্বংস করেছে’, আক্ষেপের সুরে প্রধানমন্ত্রী

‘বাংলা একটা সময় দেশের আর্থিক রাজধানী ছিল। বেআইনি অনুপ্রবেশ এবং ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য আজ তা ধ্বংস হয়ে গিয়েছে’, প্রধানমন্ত্রী। আবারও ‘বাংলা’ নিয়ে আক্ষেপের সুর শোনা গেল নরেন্দ্র মোদীর গলায়। তীব্র কটাক্ষ করলেন রাজ্য শাসকদলকেও।

গতকাল অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ওড়িশায় এক নির্বাচনী ব়্যালি করেন মোদী। সেখান থেকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর উবাচ, ‘বাংলা একটা সময় দেশের আর্থিক রাজধানী ছিল বাংলা। এ দেশে যতরকম আর্থিক এবং সামাজিক পরিবর্তন এসেছে, কয়েক শতাব্দী পর্যন্ত বাংলাই তার নেতৃত্বে ছিল। বাংলার মানুষের ক্ষমতার উপর আজও আমার ভরসা রয়েছে। বাংলার যুবশক্তির প্রতি বিশ্বাস রয়েছে। কিন্তু, ভুল নীতি এবং ভুল নেতৃত্বের কারণে বাংলার পরিস্থিতি নষ্ট হয়ে গিয়েছে। প্রথমে বামেদের কারণে এবং তারপর তৃণমূলের জন্য বাংলা ধ্বংস হয়ে গিয়েছে।’

প্রধানমন্ত্রীর সংযোজন, ‘যে ইস্যুগুলো নিয়ে একটা সময় মমতাজি সংসদে পেপার ছুড়ে ফেলেছিলেন, সরব হয়েছিলেন জোর গলায়, আজ সেই ইস্যুগুলির সামনে তিনি আত্মসমর্পণ করে ফেলেছেন। ভোটব্যাঙ্ক তাঁর জন্য একটা সোনার খাদানে পরিণত হয়েছে। মমতাজির মধ্যে অনেক বদল এসেছে। তিনি বদলে গিয়েছেন। এ জিনিস বাংলার মানুষ মেনে নিতে পারছেন না। মানুষ সুযোগ খুঁজছেন। এর আগে বিধানসভায় আমরা বাংলায় সিঙ্গল ডিজিট ছিলাম। এবার ৮০-৮৫-তে পৌঁছে গেলাম। লোকসভায় এবার আমরা বাংলা থেকে ক্লিন স্যুইপ করব। এটা আমার আত্মবিশ্বাস।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.