গত ১১ এপ্রিল ছিল জাতীয় পোষ্য দিবস। বলিউডের কম বেশী অনেককেই দেখা যায় পশুপ্রেমে মশগুল হতে, উদাহরণ হিসেবে অনুষ্কা শর্মার নাম যেকোনোদিন নেওয়াই যায়। সম্প্রতি আলিয়া ভাট নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে তাঁর পোষ্য এডওয়ার্ডের সাথে একটি ছবি পোষ্ট করেন। ছবিটি সাধারণ হলেও ক্যাপশন মন জিতে নেয় দর্শকের।
ক্যাপশনে লেখা ছিল,’ আমার রাজকুমারের সাথে আমার এই ছবি, আমার রাজকুমারী তুলেছে।’ অর্থাৎ সিদ্ধার্থের দেওয়া পোষ্য বিড়াল এডওয়ার্ডের সাথে আলিয়ার ছবি তুলে দিয়েছেন কন্যা রাহা। ছবির কমেন্ট সেকশনে একরাশ ভালোবাসার ছোঁয়া পাওয়া গেল। কেউ লিখেছে, ‘রাহা বেস্ট ফটোগ্রাফার’, কারোর মতে ‘মায়ের ছোট্ট ফ্যান ইতিমধ্যেই তাঁর সবচেয়ে মিষ্টি ফটোগ্রাফার’, একজন লিখেছেন,’ওর তো এখনও আড়াই বছরও বয়স হয়নি’। রাহা আগামী প্রজন্মকে ছবি তুলতে উৎসাহী করছে নেটিজেনদের এমনই মত।







