রাজ্য

এবার পুজোর আগে হাওড়া স্টেশনে অন্য চিত্র

শীতের সময় গৃহহীন মানুষদের কম্বল বিতরণ, বস্ত্র বিতরণ বা কখনো অসহায় মানুষদের খাবার বিতরণ এসব তো হামেশাই শোনা যায়। তবে এবার এই বিতরণী বিষয়ে এক অভিনব চিত্র ফুটে উঠলো হাওড়া স্টেশনে।

বাঙালির বারোআসে তেরো পার্বণ, আর তেরো পার্বণের মধ্যে প্রধান উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা মানেই নতুন পোশাক কেনা কাটা। এবার দুর্গাপূজা উপলক্ষে হাওড়া স্টেশনে লাইসেন্সড পোর্টারদের হাতে তুলে দেওয়া হলো নতুন ইউনিফর্ম।

হাওড়া স্টেশনে প্রায় ৬০৫ জন লাইসেন্সড পোর্টার আছেন, প্রত্যেককের হাতে ৩টি করে পোশাক দেওয়া হয়েছে। এই বস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া ডিভিশনের ডি আর এম সঞ্জীব কুমার সহ অন্যান্য আধিকারিকরা। ওইদিন সঞ্জীব কুমার আরো জানান হাওড়া ডিভিশনের অধীনে থাকা হাওড়া সহ অন্যান্য স্টেশনগুলিতে মোট ২৩৫০ জন লাইসেন্সড পোর্টার আছে। তাদেরকেও ৩টি করে করে ইউনিফর্ম দেওয়া হবে জানিয়েছেন।

বিভিন্ন চলচ্চিত্রে তাদের চরিত্র, জীবনযাত্রা তাদের যে প্ররিশ্রম সেটাকে ফুটিয়ে তোলা হলেও বাস্তবে তাদের নিয়ে বিশেষ ভাবে হয়না বলেই অভিযোগ তাদের। তবে পুজোর আগে নতুন ইউনিফর্ম পেয়ে বেজায় খুশি তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.