রান্নার গ্যাস নিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তদের ঘরে। চলতি মাসের শুরুতেই ৫০ টাকা করে প্রতি রান্নার গ্যাসে বেড়েছে। তাই টাকা দিয়ে গ্যাস কিনতে নাজেহাল অবস্থা হচ্ছে সাধারণ মানুষের। এবার ধর্মঘটের হুঁশিয়ারি দিল এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের সদস্যরা।
রান্নার গ্যাস আনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত মানুষদের। তবে এবার যদি বেশি টাকা দিয়েও গ্যাস বাড়িতে না পৌঁছোয় তাহলে আর সমস্যার শেষ থাকবে না। গ্যাসের দামের সঙ্গে সঙ্গে মূল্যবৃদ্ধি হয়েছে জীবন দাই ওষুধের দাম থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের। তাই এবার এলপিজি ডিস্ট্রিবিউটর ইউনিয়নের তরফ থেকে কমিশন বাড়ানোর দাবি জানিয়ে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে তারা। আগামী তিন মাসের মধ্যে যদি অতিরিক্ত কমিশন সহ বিভিন্ন দাবি না মানা হলে এসোসিয়েশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে পথে হাঁটবে তাঁরা। ইতিমধ্যেই ইউনিয়নের পক্ষ থেকে এলপিজি সিলিন্ডার ডেলিভারির জন্য কমিশন কমপক্ষে ১৫০ টাকা করা জন্য চিঠি লিখে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে।
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশনের সভাপতি বি এস শর্মা জানিয়েছেন, “বিভিন্ন রাজ্য থেকে আসা সদস্যরা দাবি প্রস্তাব অনুমোদন করেছে। আমরা এই দাবি নিয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রককেও চিঠি লিখেছি। এলপিজি সরবরাহকারীদের বর্তমান কমিশন খুবই কম। মূল্যবৃদ্ধির যুগে তা ব্যয়ের সঙ্গে কোনওভাবেই সঙ্গতিপূর্ণ নয়।”







