রাজনীতিরাজ্য

মাছের আরতের টাকা নিয়ে দুর্নীতি উপরন্তু জেলের বসে দেওয়া হচ্ছে হুমকি তারপর

বহিষ্কৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে জেলে বসেই ফোনে হুমকি দেবার অভিযোগ আনেন সরবেড়িয়ার বাসিন্দা রবিন মণ্ডল। রবিনের দাবি, ইডি এবং সিবিআইয়ের কাছে মুখ খুলেছিলেন বলে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এমন অবস্থায় খোদ অভিযোগকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন প্রাক্তন নেতার স্ত্রী তসলিমা বিবি।
অভিযোগ, শাহজাহানের মাছের আড়তের কাজের ২৫ লক্ষ টাকার দুর্নীতি করেছেন রবিন।
বুধবার রাতে ন্যাজাট থানায় রবিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনলেন তসলিমা। অভিযোগ, রবিন তাঁদের মাছের আড়তে ভেড়ির পরিচালনার দায়িত্বে ছিলেন। শাহজাহানের গ্রেফতারির পর রবিন সেই আড়ত থেকে প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ।
যদিও রবিনের দাবি, শাহজাহানের মাছের আড়তে কোষাধ্যক্ষ ছিলেন না, তিনি মুহুরির কাজ করতেন। কোষাধ্যক্ষ ছিলেন দেদার মোল্লা, তার কাছেই টাকাপয়সার হিসেব ছিল। লেনদেনও করতেন তিনি। রবিন জানায়, ”সম্পূর্ণ মিথ্যা কথা বলা হচ্ছে। এ সব কাগজপত্র আমার কাছে কিছুই নেই। টাকাপয়সা সংক্রান্ত সব কিছু দেদার মোল্লা আর শেখ শাহজাহানই দেখাশোনা করতেন। আমার নামে অপবাদ দিয়ে আমাকে ফাঁসানো হচ্ছে।”
সূত্রের খবর এলাকার অনেকের কৃষিজমি দখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ উঠে শাহজাহান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। পাশাপাশি স্থানীয় মহিলাদের উপরে নির্যাতনের অভিযোগও সামনে এসেছিলো। সেই সময় বিক্ষোভ দেখায় শাসক বিরোধী দলগুলি। এর কিছু দিন পরে গ্রেফতার হন শাহজাহান ও তার সঙ্গীরা। প্রায় ১৩ মাস ধরে তিনি প্রেসিডেন্সি জেলেই বন্দি।
বুধবার শাহজাহানের বিরুদ্ধে জেলে বসে ফোনে হুমকি দেবার অভিযোগ উঠল। অভিযোগ, রবিনদের দখল করে সরবেড়িয়ার মোড়ে ‘শেখ শাহজাহান মার্কেট’ নামে এক বাজার তৈরি করেন তৎকালীন প্রভাবশালী নেতা। জমি ফেরানোর দাবিতে ইডি এবং সিবিআইয়ের কাছেও অভিযোগ করে সেই পরিবার। ওই কারণেই শাহজাহান ও তাঁর অনুগামীরা রবিনদের হুমকি দেন বলে অভিযোগ। সেই আবহেই পাল্টা অভিযোগ উঠল খোদ অভিযোগকারীর বিরুদ্ধেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.