খেলাধুলা

ধুঁকতে থাকা হায়দরাবাদের ঘরে মুম্বইয়ের হুংকার, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে হার্দিকের মুম্বই

আইপিএলের এবারের আসরে যখন একের পর এক হাই স্কোরিং ম্যাচের জোয়ার, তখন হায়দরাবাদ নিজেদের শক্তির জায়গাতেই হোঁচট খাচ্ছে। এক সময় যেখানে ট্রাভিস হেড ও অভিষেক শর্মার মারমুখী শুরু ছিল দলের চালিকাশক্তি, সেখানে এখন সেই আগুন নিভু নিভু। উল্টো দিকে মুম্বই ইন্ডিয়ান্স দল হিসেবে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস—শুরুতে একটি মাত্র জয় থাকলেও এখন টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে তালিকায় উপরের দিকে ছুটছে তারা। আজ বুধবার হায়দরাবাদে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামছে হার্দিকের মুম্বাই।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান সমস্যা শুরুতেই। হেড-অভিষেক জুটি ধাক্কা খেলে গোটা ব্যাটিং বিপর্যস্ত হয়। মিডল অর্ডারে নীতিশ রেড্ডির ফর্মে ভাটার টান ও হাইনরিখ ক্লাসেনের অফ-কাল ফর্ম দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। বোলিংয়েও সান্ত্বনা নেই। প্যাট কামিন্স কিছুটা ছন্দে ফিরলেও মোহাম্মদ শামির গড় ৫২-এর বেশি, স্পিনারদের পারফরম্যান্স পুরোপুরি ব্যর্থ।

এই চাপে থাকা হায়দরাবাদের বিপরীতে মুম্বই যেন এখন হাওয়ার বেগে উড়ছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে দলটি যে ঘুরে দাঁড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না। সূর্যকুমার যাদব ধীরে ধীরে ফিরে পাচ্ছেন ছন্দ, তিলক ভার্মার মতো তরুণরা উপভোগ করছেন চেনা মাঠে প্রতিপক্ষ হওয়া। বিশেষ করে বোলিংয়ে বুমরাহ ও ট্রেন্ট বোল্টের জুটি আবার ভয় ধরাচ্ছে ব্যাটারদের মনে।

হায়দরাবাদের মাঠে এই মৌসুমেই ২৪০ রানের বেশি চারবার তোলা হয়েছে। অর্থাৎ, ব্যাটসম্যানদের স্বর্গ এই পিচে রান না পাওয়া মানেই ব্যর্থতা। এমন অবস্থায় হোম টিম হায়দরাবাদ কী ঘুরে দাঁড়াতে পারবে? নাকি হার্দিকদের মুম্বই চতুর্থ জয়ের পথে আরও এক ধাপ এগোবে? উত্তরের জন্য অপেক্ষা আর কয়েক ঘণ্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.