সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা, বাস এবং ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একাধিক বাস যাত্রী, আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। ঘটনা টি ঘটে কৃষ্ণনগর তারামা মোড় এলাকায়।প্রত্যক্ষদর্শীদের মতে আজ সকালে কৃষ্ণনগর থেকে বাবলারিগামী একটি যাত্রী বোঝাই বাস ১২ নম্বর জাতীয় সড়কে উঠে সঠিক রাস্তাতে না গিয়ে উল্টো দিকের রুটের রাস্তা ঢুকে পড়ে এবং তখনই কলকাতা থেকে বহরমপুরগামী একটি ডাম্পার সজোরে ধাক্কা মারে বাসে, ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে গুরুতরভাবে আহত হয় একাধিক বাস যাত্রী। এলাকাবাসী সূত্রে খবর বাস রংরুটে যাওয়ার কারণেই সাত সকালে এত ভয়াবহ দুর্ঘটনা। যদিও এই ঘটনার পর বাসের চালক এবং ডাম্পারের চালক পলাতক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় আহতদের নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসারত রয়েছে একাধিক বাস যাত্রী।
Read Next
November 9, 2026
পালাবদলের পর মমতার বাড়িতে প্রথম কালীপুজো, ফিরহাদ-অরূপদের দেখা নেই! কারা হাজির হলেন কালীঘাটের বাড়িতে?
October 27, 2026
এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ জয়, এবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় নভদীপ সিং!
October 24, 2026
রোজকার ডিমের ঝোল নয়, সন্ধের জলখাবারে বানান ঝালঝাল এগ মাঞ্চুরিয়ান! রইল সহজ রেসিপি
October 10, 2026
গরম ভাতের সঙ্গে জমে যাবে খারকোল পাতা বাটা! অল্প কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলুন গ্রামবাংলার এই পদ
October 1, 2026
শেষ মিনিটে অভিষেকের বাজিমাত, পাকিস্তানকে ৪-৩ হারিয়ে এশিয়ান গেমসের ফাইনালে ভারত
September 26, 2026
৪৭২৪ নার্স নিয়োগ NHM-এ, লিখিত পরীক্ষা নেই! যোগ্যতা থাকলেই কীভাবে আবেদন করবেন
Related Articles
Check Also
Close
-
যানজট এড়াতে তৈরি হবে নয়া উড়ালপুল! বরাদ্দ ৭০০ কোটিSeptember 12, 2023







