রাজনীতি

প্রার্থী বাছাই কীরূপে? জনসংযোগে তৎপর তৃণমূল

দলীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু’মাসের জনসংযোগ যাত্রার কথা পূর্বেই জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। তারই রূপরেখা স্পষ্ট করে বৃহস্পতিবার অভিষেক জানান, তাঁর এই কর্মসূচির লক্ষ্য ‘নতুন তৃণমূল’ ও ‘পরিচ্ছন্ন পঞ্চায়েত’। সংশ্লিষ্ট কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘তৃণমূলে নবজোয়ার’।

বিশেষভাবে উল্লেখ্য, দোরগোড়ায় নির্বাচন।পঞ্চায়েতের প্রার্থীকে শীত, গ্রীষ্ম, বর্ষা মানুষের কাজ করতে হবে বলেও মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । অভিষেক বলেছেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেই প্রায় সাত হাজার গ্রামীণ বুথে এবার তৃণমূলের প্রার্থী ঠিক করা হবে। সেই জন্যই জনসংযোগ যাত্রার নাম দেওয়া হয়েছে নব জোয়ার, বলেছেন তিনি। তাঁর কথায় ভারত জোড়ো যাত্রার মতো পদযাত্রা করবেন না তিনি।

একুশ সালের বিধানসভা ভোটে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোটের প্রচারে নয়া মোড় আসে। তাতে ২০১৯-এর লোকসভা ভোটের ধাক্কা সামলে সাফল্য পেয়েছিল শাসক দল। এবার খানিক আঙ্গিকে তৈরি রাজ্যব্যাপী এই কর্মসূচিতে সামনে থাকবেন দলের সাধারণ সম্পাদক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.