রাজ্যের অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সেতুর তালিকায় রয়েছে এই বিদ্যাসাগর সেতুর নাম। এই ৩৩ বছর পুরনো সেতুতে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলে। তবে এই সেতুর সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল নবান্ন। এবার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ হতে চলেছে এই ব্যস্ততম সেতু।
১৯৯২ সালের অক্টোবরে চালু হয়েছিল বিদ্যাসাগর সেতু। হাওড়া ব্রিজের পর বিদ্যাসাগর সেতু হলো অন্যতম সেতু হাওড়া ও কলকাতার যোগাযোগ স্থাপনের জন্য। তাই এই সেতুর সুস্বাস্থ্য রক্ষা করতে তৎপর হয়েছে রাজ্য সরকার। সেই কারণে এই সেতুর রক্ষণাবেক্ষণের কাজ দক্ষ্য হাতে সামলাতে দায়িত্ব দেওয়া হয়েছে। একটি জার্মান সংস্থার ওপর। এবার তারা সেতুর দুর্বল হয়ে যাওয়া ২০টি কেবল বদলের কাজ শুরু করবে। তার আগে শীর্ষ মহল গুরুত্বপূর্ণ বৈঠকে বসল। সেখানে উপস্থিত থাকবে এইচআরবিসি ও পুলিসের উচ্চ পদস্থ আধিকারিকেরা।
এই কাজের সময় সেতুর দু’টি লেন বন্ধ থাকলেও যান চলাচল করবে অন্য ৪টি লেন দিয়ে। তবে সেতু দিয়ে ট্রাক চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। দুর্বল কেবলগুলি পরিবর্তনের কাজ শেষ হলে ৮২৩ মিটার দীর্ঘ সেতুর বিয়ারিং বদল শুরু হবে। সেই সময় কিছুদিন ১২ ঘণ্টার জন্য সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার প্রয়োজন পরতে পারে। তবে সেই সময় সাধারণ মানুষের যাতে কোন পৌঁছতে কোন রকম সমস্যা পরতে না হয় তার জন্য ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।







