ভারত-পাকিস্তানের চলতি সংঘাতের মাঝে এবার সাইবার যুদ্ধের ছায়া। গত রাতে সফলভাবে চালানো হয় ‘অপারেশন সিঁদুর ২’, যেখানে ভারত পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে। এর পাল্টা প্রতিশোধ নিতে পাকিস্তান ড্রোন ও মিসাইল হামলা চালায়, তবে ভারতীয় সেনা তা রুখে দেয়। ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের দুটি J-17 ও F-16 বিমান ধ্বংস করে দেয়। পাল্টা হামলায় ভারত পাকিস্তানের ১৬টি শহরে আঘাত হানে, আর এই সুযোগে বালুচিস্তানের যোদ্ধারা পাক সেনার উপর হামলা চালায়। একাধিক সূত্রে জানা গিয়েছে, বালুচিস্তানের বড় অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
এই সামরিক সংঘাতের পাশাপাশি এবার পাকিস্তান ভারতীয় নাগরিকদের লক্ষ্য করে চালাচ্ছে সাইবার হামলা। গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ‘ডান্স অফ দ্য হিলারি’ নামের ভাইরাসযুক্ত ফাইল ছড়িয়ে দেওয়া হচ্ছে WhatsApp, Facebook, Email ও Telegram-এর মাধ্যমে। এই ফাইলগুলিতে ‘tasksche.exe’ জাতীয় .exe ফাইল থাকতে পারে। এগুলি একবার ওপেন করলেই হ্যাকাররা ব্যবহারকারীর ফোন ও তথ্যের উপর নিয়ন্ত্রণ নিতে পারে।
সতর্কবার্তায় বলা হয়েছে, অজানা নম্বর বা সোর্স থেকে আসা ফাইল বা লিঙ্কে ক্লিক না করতে। এমন কিছু পেলেই সঙ্গে সঙ্গে ডিলিট করতে বলা হয়েছে। এই মুহূর্তে দেশের নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সতর্ক থাকুন, দেশকে রক্ষা করুন।







