আকষ্মিকভাবে ইউটিউব থেকে সরানো হয়েছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত কমেডি ছবি হাউসফুল ৫-এর টিজার। ৩০ এপ্রিল গ্র্যান্ডভাবে মুক্তি পাওয়া এই টিজারটি নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল এবং মাত্র ১০ দিনের মধ্যেই লক্ষ লক্ষ ভিউ অর্জন করেছিল। তবে ৯ মে সকালে দেখা যায়, টিজারটি ইউটিউবে আর নেই। সেখানে লেখা, “The video is no longer available due to a copyright claim by Mofusion Studios.””( দ্য ভিডিও ইস নো লঙ্গার অ্যাভেলেবল ডিউ টু এ কপিরাইট ক্লেম বাই মোফিউশন স্টুডিওস)।”
ছবিটি পরিচালনা করেছেন তারুন মনসুখানি এবং প্রযোজনা করেছে নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ছবিটি আগামী ৬ জুন মুক্তি পেতে চলেছে এবং এই সময় ছবির প্রচার শীর্ষে থাকার কথা ছিল। কিন্তু এই কপিরাইট সমস্যার কারণে প্রোমোশনে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ইউটিউব থেকে টিজারটি সরিয়ে ফেলা হয়েছে। যদিও এখনো এটি ইনস্টাগ্রাম-এ উপলব্ধ। টিসারটি অক্ষয় কুমার, জ্যাকলিন ফার্নান্দেজ, রিতেশ দেশমুখ এবং সোনাম বাজওয়া সহ ছবির অন্যান্য তারকারা ৩০ এপ্রিল শেয়ার করেছিলেন। টিজারটিতে ‘লাল পরী’ গানটি বাজতে শোনা যায়, যেটি গেয়েছেন ইয়ো ইয়ো হানি সিং ও সিমর কউর।
মোফিউশন স্টুডিওস একটি ভারত-ভিত্তিক রেকর্ড লেবেল যারা দিলজিৎ দোসাঞ্জ ও জ্যাসমিন স্যান্ডলাস-এর মত শিল্পীদের গান প্রযোজনা করে থাকেন। HT-এর পক্ষ থেকে মোফিউশন স্টুডিওস এবং নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
হাউসফুল ৫-এ অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তালপাড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, দিনো মোরিয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, নারগিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্কি পান্ডে এবং জনি লিভার সহ বিশাল তারকা বাহিনী অভিনয় করছেন। তবে এই কপিরাইট সমস্যাটি ছবির মুক্তি বা প্রচারণায় কতটা প্রভাব ফেলবে, সে বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।







