কলকাতা

আনন্দপুর অগ্নিকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৩ , নতুনকাদের গ্রেফতার করল পুলিশ ?

আনন্দপুরে জতুগৃহে আগুন লাগার ঘটনায় , পূর্বেই গ্রেফতার করা হয়েছে ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাসকে । তাকে গ্রেফতার করা হলেও , কেন মোমো কোম্পানির বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না , সেই নিয়েও নানান প্রশ্ন ওঠে । কিন্তু এবার অবশেষে গ্রেফতার , মোমো কোম্পানির দুই আধিকারিক। মোমো কোম্পানির ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে নরেন্দ্রপুর এলাকা থেকে । শুক্রবারই মোমো কোম্পানির দুই ধৃতকে আদালতে তোলা হবে ।

তবে এই মোমো কোম্পানির এই দুই আধিকারিককে গ্রেফতার করার পরেও উঠছে নানান প্রশ্ন । অগ্নিকাণ্ডের দুই দিনের মাথায় ডেকরেটরস্ মালিককে গ্রেফতার করা হলেও , কেন মোমো কোম্পানির আধিকারিকদের নিয়ে এত বিলম্ব ! তা নিয়েই বিতর্ক । উল্লেখ্য , বিরোধী দলনেতাও এই নিয়ে বলেছিলেন , “আসল মধু যাঁরা খেয়েছেন, তাঁদেরও গ্রেফতার করতে হবে।”

প্রসঙ্গত , আনন্দপুরে আগুন লাগে , রবিবার রাত ১ টার কিছু সময় পেরিয়ে যাওয়ার পর । ওই এলাকায় পর পর দুটি গোডাউন ছিল , একটি মোমো কারখানার ও একটি ডেকরেটস এর । শুক্রবার এই ঘটনার প্রায় ৪ দিন পেরিয়ে গিয়েছে । তবে এখনোও জানা যায়নি , ঘটনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত ২৫ জনের দেহাংশ উদ্ধার করা গিয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.