জেলা

বারাকপুরে মহিলার রহস্যমৃত্যুতে বাড়লো শোরগোলের সুর

শুক্রবার সকালে বারাকপুরের কাউগাছি ২ পঞ্চায়েতের কয়রাপুর অঞ্চলের এক মহিলার মৃতদেহ উদ্ধার হওয়ায় বাড়লো চাঞ্চল্য। জানা গিয়েছে, মৃতদেহটি মিলেছে একটি ঝোপের পাশে। প্রাথমিকভাবে অনুমান ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। মৃত মহিলার নাম প্রীতিলতা দাস, মহিলা উত্তর দিনাজপুরের ইটাহার অঞ্চলের বাসিন্দা। মৃতদেহের উদ্ধারের সময় পাওয়া গেছে একটি ব্যাগও, যাতে পাওয়া যায় আধার কার্ড ।
এই ঘটনার তদন্তে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তবে এখনও পরিষ্কার নয়, মহিলা কেন ওই এলাকায় যান, এবং তার মৃত্যু আত্মহত্যা নাকি খুন তা নিয়েই বাড়ছে প্রশ্ন। পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত শুরু করে এবং তার সম্পর্কিত আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.