বর্তমানে রাজ্যজুড়ে তীব্র গরমের দাপটে জ্বলছে সবাই। তবে এবার কিছুদিনের মধ্যে তাপমাত্রা কিছুটা কমবে। পাশাপাশি হতে পারে প্রবল ঝড় বৃষ্টি। মে মাসের শেষের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’।
আমফান, ফোনি, রেমাল, যশের মতো একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পরেছে রাজ্যের বুকে আছড়ে পরেছে। এবার বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় ‘শক্তি’। আগামী ২৩ থেকে ২৮ মে’র মধ্যে আছড়ে পরতে চলেছে ওড়িষ্যার উপকূলে থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে। যার ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনার বিস্তীর্ণ এলাকা বলে জানিয়েছে হওয়া অফিস।
আগামী ১৬ থেকে ১৮ ই মে’র মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। তারপরেই বোঝা যাবে কতটা গতি ধেয়ে আসবে এই শক্তি ঘূর্ণিঝড়। তবে আগের ঘটনা থেকে শিক্ষা ইতিমধ্যেই পুরো বিষয়টি পর্যালোচনা করছে রাজ্যে।







