দেশ

রাশিয়ায় ভারতীয়দের সেনাবাহিনীতে যোগদানের খবর ঘিরে উদ্বেগ, সতর্ক করল বিদেশ মন্ত্রক

রাশিয়ায় কাজের খোঁজে গিয়ে ভারতীয়দের সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে এমন তথ্য সামনে আসতেই সক্রিয় হয়েছে নয়াদিল্লি। বৃহস্পতিবার সকালে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি বিবৃতিতে রাশিয়ায় বসবাসরত ভারতীয়দের সতর্ক করে জানিয়েছেন, রুশ সেনাবাহিনীতে যোগদানের প্রস্তাবে রাজি না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সম্প্রীতি প্রথমসারির সংবাদ পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নির্মাণকাজে যুক্ত হওয়ার উদ্দেশ্যে রাশিয়ায় গিয়েছিলেন দুই ভারতীয় শ্রমিক। কিন্তু তাদের সেনাবাহিনীর আগের অংশে পাঠানো হয় ইউক্রেন যুদ্ধক্ষেত্রে। ওই শ্রমিকদের কথায়, তাঁদের মতো আরও অন্তত ১৩ জন ভারতীয় রুশ সেনার হয়ে যুদ্ধ করছেন। এই খবর প্রকাশ্যে আসতেই নয়াদিল্লি রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে এবং ভারতীয় নাগরিকদের মুক্তির দাবি তুলেছে।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা গত এক বছর ধরে বারবার সতর্ক করেছি যে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া ঝুঁকিপূর্ণ। রাশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা বন্ধ করার এবং আটক ভারতীয়দের মুক্ত করার দাবি জানানো হয়েছে।”

উল্লেখযোগ্য, রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র দেশ। যদিও ইউক্রেন যুদ্ধ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে, তবুও ভারত তেল আমদানির সম্পর্ক বজায় রেখেছে। সম্প্রতি চিনে SCO সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভ্লাদিমির পুতিনের বন্ধুত্বপূর্ণ মুহূর্তও প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে ভারতীয়দের রুশ সেনাবাহিনীতে যুক্ত হওয়ার ঘটনায় কেন্দ্রের সতর্কবার্তা বিশেষ তাৎপর্যতা বহন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.