বিনোদন

২০ মে-র জন্য প্রস্তুত তো, জুনিয়র এনটিআর? ‘ওয়ার ২’ নিয়ে চমকপ্রদ ইঙ্গিত হৃত্বিকের!

বছরের শুরু থেকেই ‘ওয়ার ২’ নিয়ে জল্পনা তুঙ্গে। বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রি মিলিত, অন্যতম আলোচিত ছবি ‘ওয়ার ২’ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে একটি রহস্যময় পোস্ট। ঋত্বিক রোশনের সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর-কে।

সেই পোস্টটিতে লেখা আছে,” জুনিয়ার এনটিআর, এই বছর ২০মে কি হতে চলেছে তুমি জানো? বিশ্বাস করো তোমার কোনো ধারণা নেই সামনে কি আছে। তুমি তৈরি?” আর তারপরেই লেখা আছে #ওয়ার ২। এই পোস্টের সূত্র ধরে ধারণা করা হচ্ছে, ২০ মে-তেই প্রকাশ হতে চলেছে বহু প্রতীক্ষিত ‘ওয়ার ২’-এর টিজার বা ট্রেলার। এই সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআর, যার ফলে বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির সংযোগ নিয়ে আগ্রহ বেড়েছে বহু গুণ।

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ হিসেবে নির্মিত এই ছবি আগেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ‘ওয়ার’-এর সাফল্যের পর দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী ধামাকার জন্য। কি সেই অজানা চমক ২০ মে-তে? জুনিয়র এনটিআর-এর সামনে কি কোনো নতুন চ্যালেঞ্জ? প্রশ্ন অনেক, উত্তর পাওয়া যাবে কয়েকদিনের মধ্যেই। আপাতত শুধু বলা যায়—প্রস্তুত থাকুন, কারণ ‘ওয়ার’ এবার আরও বড়ো হতে চলেছে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.