বর্তমানে দাঁড়িয়ে বেশিরভাগ সময় খবরের শিরোনামে দেখা যায় রেল দুর্ঘটনা ও অগ্নিকান্ডের ঘটনা। এবার ফের ঘটে গেল অগ্নিকান্ডের ঘটনা মালদাগামী ট্রেনে। গাইসাল স্টেশন চত্বরে তৈরি হয়েছে আতঙ্কের পরিস্থিতি।
সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল সমস্যার জেরে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে ভোগান্তির মধ্যে পরেছে যাত্রীরা। যার ফলে ব্যাহত রয়েছে হাওড়া স্টেশনের দূরপাল্লার ট্রেন। এমনকি গত সপ্তাহে দমদম স্টেশনে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে বনগাঁ লোকাল। এবার ঠিক দুপুর ২টো নাগাদ গাইসাল স্টেশনে শিলিগুড়ি থেকে মালদহগামী লোকাল ট্রেনের ইঞ্জিন পিছনদিক থেকে ধোঁয়া বেরোতে দেখে এক রেলকর্মী। এরপর তড়িঘড়ি থামিয়ে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু করে রেলকর্মীরা।
তারপরে কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ছুটে আসে ইসলামপুরের দমকল বাহিনী। ইতিমধ্যেই সম্পূর্ণভাবে ভর্শীভূত হয়ে ট্রেনের ওই ইঞ্জিন। তবে স্বস্তির বিষয়ে এটাই যে এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেও ব্যাপকভাবে আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে গোটা স্টেশন চত্বরে।







