বিনোদন

‘ম্যাজিক পেন’-এর জাদু নিয়ে আসছেন পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত

পরিচালক অরুদীপ্ত দাশগুপ্ত তাঁর নতুন ছবি ‘ম্যাজিক পেন’ নিয়ে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শ্যুটিং, আর সম্প্রতি সম্পন্ন হয়েছে এর গানের রেকর্ডিংও। এই সিনেমায় মুখ্য ভূমিকায় দেখা যাবে অনন্যা বিশ্বাস ও ‘সহজ পাঠের গপ্পো’ খ্যাত অভিনেতা নূর ইসলামকে।

২২ মে ছবির গান রেকর্ড হয়েছে কলকাতার একটি স্টুডিওতে। উপস্থিত ছিলেন ছবির সঙ্গীত পরিচালক অমিত মিত্র, যিনি নিজের টিম নিয়ে গানগুলোর চূড়ান্ত রূপদান করেন। কণ্ঠ দিয়েছেন মিতাশ ভট্টাচার্য ও মনীষা, যাঁরা রেকর্ডিং শেষে তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। তাঁরা জানান, ছবির গানগুলো যেমন আবেগঘন, তেমনই গল্পের সাথেও দারুণভাবে যুক্ত।

ছবির প্রযোজক শিশির কুমার সাঁতরা বলেন, “এই ছবির যাত্রাপথ খুব একটা সহজ ছিল না। নানা প্রতিকূলতা, সীমিত বাজেট আর অনিশ্চয়তার মধ্যেও আমরা এগিয়ে গেছি। আজ যখন ছবিটা প্রায় শেষ পর্যায়ে, তখন মনে হয় সব কষ্ট সার্থক।”

পরিচালকের সাথে একমত পোষণ করেন ছবির সহকারী পরিচালক মানিক সাহা ও চিত্রনাট্যকার রূপা বিশ্বাস। তাঁদের মতে, ‘ম্যাজিক পেন’ শুধুমাত্র একটি গল্প নয়, এটি একটি অনুভব, যা দর্শকদের মনে গভীর ছাপ ফেলবে।

এখন সব নজর ছবির মুক্তির দিকে। অরুদীপ্ত দাশগুপ্তর ‘ম্যাজিক পেন’ ঠিক কবে বড় পর্দায় আসছে, তা এখনও জানা যায়নি, তবে দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.